ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

কুয়েতের আকাশসীমায় ২১২ ব্যালিস্টিক মিসাইল ও ৩৯৪ ড্রোন ধ্বংস, আহত ৬৭ সেনা

বাংলার খবর ডেস্ক মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আকাশসীমায় আক্রমণের চেষ্টা করা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আকাশসীমা লক্ষ্য করে ছোড়া ২১২টি ব্যালিস্টিক মিসাইল এবং ৩৯৪টি ড্রোন শনাক্ত করে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামরিক বাহিনীর দ্রুত পদক্ষেপ ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। হামলা প্রতিহত করার সময় কুয়েতি বাহিনীর ৬৭ জন সদস্য আহত হয়েছেন।

আহত সেনাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে দুইজন এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আকাশ ও স্থল নিরাপত্তা জোরদার করে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশটির সামরিক বাহিনী, বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে যাতে দেশের নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

কুয়েতের আকাশসীমায় ২১২ ব্যালিস্টিক মিসাইল ও ৩৯৪ ড্রোন ধ্বংস, আহত ৬৭ সেনা

আপডেট সময় ০৫:৪০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬