ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

দায়িত্ব গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেনি, তারা কোনোভাবেই হয়রানির শিকার হবে না; তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই প্রাপ্য শাস্তির মুখোমুখি হতে হবে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, এই ট্রাইব্যুনালে যেসব ব্যক্তি বিচারের আওতায় রয়েছেন, তাদের জন্য সুস্পষ্ট বার্তা হলো—নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না। তবে যারা অপরাধের সঙ্গে জড়িত, আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, চলমান মামলাগুলো এবং ভবিষ্যতে যেসব মামলা বিচারের জন্য আসবে, সেগুলো পরিচালনায় তিনি সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

আমিনুল ইসলাম বলেন, তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতা সর্বোচ্চভাবে প্রয়োগ করবেন এবং কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষমূলক মনোভাব না রেখে আইনের সীমার মধ্যেই বিচারকার্য পরিচালনা করবেন। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত বা রাজনৈতিক প্রভাব থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের গতি কমে যেতে পারে বা কোনো বিশেষ দলের আসামিরা সুবিধা পেতে পারে—এমন আলোচনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের লক্ষ্যই হলো বিচারিক কার্যক্রমের গতি আরও বাড়ানো। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ১২:০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬