ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

নির্বাচনের গেজেট আজই! কোন দল কয়টি আসন পেল জানালেন ইসি সচিব

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে এবার গেজেট প্রকাশের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্রুততম সময়ের মধ্যে এই গেজেট প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্ভব হলে আজই নির্বাচনের গেজেট প্রকাশ করা হতে পারে।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, সারাদেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ভোট প্রদানের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারা এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ১১ দলীয় জোটে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।

অন্যান্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত চতুর্থ গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সচিব জানান, গেজেট প্রকাশের পরপরই পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

error:

নির্বাচনের গেজেট আজই! কোন দল কয়টি আসন পেল জানালেন ইসি সচিব

আপডেট সময় ০৬:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬