ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

হেলস-সাইফের কাছে পাত্তাই পেল না সিলেট স্ট্রাইকার্স

বাংলার খবর স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি হাঁকালেন অ্যালেক্স হেলস। তার ব্যাটে ঝড় তুলে দিলেন সাইফ হাসানও। এই দুই ব্যাটারের দুর্দান্ত জুটিতে রংপুর রাইডার্স সহজেই হারাল সিলেট স্ট্রাইকার্সকে। বিপিএলে এটি রংপুরের চতুর্থ জয়।

সিলেট প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০৫ রান করে। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি আসে সেঞ্চুরনি তালুকদার ও জাকির হাসানের ব্যাটে। শেষদিকে অ্যারন জোন্স ও জাকের আলী অনিকের ঝড়ো ইনিংসে দুইশ ছাড়ায় দলটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আজিজুল হাকিম তামিমকে হারালেও ব্যাট হাতে জ্বলে ওঠেন হেলস ও সাইফ। মাত্র ১০.২ ওভারে দলীয় একশ পার করে রংপুর। এরপর থেকে হাত খুলে খেলা শুরু করেন দুজনেই।

৪৯ বলে তিন চার ও সাত ছক্কায় ৮০ রান করেন সাইফ। অন্যদিকে হেলস তুলে নেন আসরের দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র ৫৪ বলে শতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১১৩ রানে দলকে জয় এনে দেন এই ইংলিশ তারকা।

শেষ দিকে ইফতিখার আহমেদ অপরাজিত থাকেন ৮ রানে। ১৮৬ রানের দুর্দান্ত জুটিতে ভর করে রংপুর ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে সিলেটের হয়ে ওপেনার রনি তালুকদার ৩২ বলে ৫৪ রান করেন। জাকির হাসান ৫০ রান, অ্যারন জোন্স অপরাজিত ৩৮ এবং জাকের আলী অনিক মাত্র ৩ বলে তিনটি ছক্কায় ২০ রান করেন।

রংপুরের হয়ে দুই উইকেট নেন সাইফউদ্দিন। তবে দিনের আসল নায়ক হেলস, যিনি ম্যাচের মোড় ঘুরিয়ে রংপুরকে সহজ জয় এনে দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

হেলস-সাইফের কাছে পাত্তাই পেল না সিলেট স্ট্রাইকার্স

আপডেট সময় ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫