ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন Logo সংসদে চা শ্রমিকদের ভিটাভূমির অধিকার নিশ্চিতের দাবি এমপি ফয়সলের Logo মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন Logo লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ Logo সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা Logo অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম Logo মজুদদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি-এসপিদের নির্দেশ Logo সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করেছে প্রশাসন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিলগালার আদেশ দেয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একটি ইউনিয়নে একজন প্রার্থী সর্বোচ্চ একটি নির্বাচনী অফিস স্থাপন করতে পারবেন। কিন্তু শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় গিয়াস উদ্দিন তাহেরীর নামে দুটি নির্বাচনী কার্যালয় খোলা হয়। এ অভিযোগের ভিত্তিতে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় সদ্য চালু হওয়া অফিসটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, প্রচারণা শেষে তারা এসে দেখতে পান অফিসটি সিলগালা করা হয়েছে। পরে জানতে পারেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে এই ব্যবস্থা নিয়েছেন। তিনি দাবি করেন, বড়কোটা বাজারে যে অফিসের কথা বলা হচ্ছে সেটি তাদের অফিস নয়, সেখানে কেবল ব্যানার টানানো হয়েছে। বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন

error:

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

আপডেট সময় ১০:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬