ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল Logo বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo জামিন পেলেন ইনু-মেনন-মানিক Logo মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ Logo মাধবপুরে সুরমা চা-বাগানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার Logo মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, জব্দ ৫ ড্রেজার Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা

আন্দিউড়া মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় আন্দিউড়া ইউনিক স্পোর্টিংয়ের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্দিউড়া মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল।

আন্দিউড়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আন্দিউড়া শেখ বাড়ি একাদশ ও চৌমুহনী আলমগীর একাদশ। টসে জিতে চৌমুহনী আলমগীর একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ৬২ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে লক্ষ্য তাড়া করে আন্দিউড়া শেখ বাড়ি একাদশ সফলভাবে জয় অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শাহ ইমন ও তৌহিদের সঞ্চালনায় খেলাটি পরিচালনা করেন আম্পায়ার রুবেল ও লিটন। খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশিষ্ট মুরুব্বি ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ইশতিয়াক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সমাজসেবক মোতায়েম চৌধুরী, মোঃ মোত্তাকিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাইমুন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, ছাদেক মেম্বার, রাসেল আহমেদ, আঃ মন্নানসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মোঃ হেলাল মিয়া, সদস্য কাজী সুজাত, শেখ রাজি, আঃ রহিম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আন্দিউড়া মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই দর্শকদের ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল

error:

আন্দিউড়া মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬