ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ, বাজারমূল্য ৩১ লাখ টাকা

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিনব কায়দায় পাচারকৃত পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকা থেকে এসব জিরা জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক সেখানে প্রবেশ করলে বিজিবির সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে পাথরের নিচে বস্তার ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে অবৈধ এসব পণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ, বাজারমূল্য ৩১ লাখ টাকা

আপডেট সময় ০৮:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬