ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে তার সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, তাহেরির পেশা ব্যবসা এবং তার স্ত্রী গৃহিণী। স্ত্রী ও নির্ভরশীলদের নামে কোনো স্বর্ণ, গহনা, নগদ অর্থ, আসবাবপত্র বা অন্য কোনো সম্পদ নেই। তবে তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ, যার ঘোষিত মূল্য ৬ লাখ টাকা।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ। কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তার নামে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া ৫ লাখ টাকার আসবাবপত্রের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, তাহেরির নামে কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, তাহেরির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং সবগুলোই চলমান। এসব মামলা দায়ের হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।

হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি হওয়ায় ওই আসন থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’

error:

স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি

আপডেট সময় ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬