ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল Logo সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন Logo সংসদে চা শ্রমিকদের ভিটাভূমির অধিকার নিশ্চিতের দাবি এমপি ফয়সলের Logo মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন Logo লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ Logo সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা Logo অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম Logo মজুদদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি-এসপিদের নির্দেশ Logo সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত

মাধবপুরে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার সমজদিপুর জহুর আলী চত্বরে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন বেলালের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুল আবদাল শাহ লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক হামিদুর রহমান, সাংবাদিক মো. রুবেল মিয়া, সাংবাদিক স্বপন মির্জা, কনটেন্ট ক্রিয়েটর মীর সাদেক, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সঞ্চালনা করেন সাংবাদিক হৃদয় শাহ আলম।

উল্লেখ্য, দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ ২০০১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরে সংগঠনটি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিবেদন: বাংলার খবর ডেস্ক

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল

error:

মাধবপুরে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১০:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬