ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও শিবজয়নগর গ্রামের মধ্যে খেলার মাঠকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক স্থানীয় মাঠে ফুটবল খেলতে গেলে হরিতলা গ্রামের লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শিবজয়নগর গ্রামের যুবকদের মারধর করা হয়।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উভয় গ্রামের লোকজন বাদশা কোম্পানির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া বলেন, যে মাঠকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটি শিবজয়নগর গ্রামের মাঠ। কী কারণে হরিতলা গ্রামবাসী বর্তমানে মাঠটি দাবি করছে, সে বিষয়ে তিনি অবগত নন। তবে ঘটনার পর দুই গ্রামেই কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৮:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫