
হবিগঞ্জের মাধবপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সৈয়দ সাঈদ উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বারি খান শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, সাবেক কমিশনার আফজাল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমীন ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য আনিছুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, নোমান চৌধুরী, মনিরুল ইসলাম মন্টি, আল-আমীন; সৈয়দ সাঈদ উদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিদয় শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাকিমুজ্জামান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিল্লাল আহমেদ; বাঘাসুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার মিয়া এবং সাবেক ছাত্রনেতা বাবলু মিয়া।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঘাসুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির; বুল্লা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এনায়েত খান; ছাত্রদল নেতা শিমুল শাহ্, রিফাত, মাহিন, মোঃ মাহাদি, খন্দকার সোহান, জাহাঙ্গীর মিয়া, রিদয়, তুষার, ইয়ামিন মিয়া, মোবারক মিয়া, সাকিব হাসান, সিপন মিয়া, আব্দুল কাদির, বোরহান উদ্দিন, শরিফ, সিয়াম, মহিউদ্দিন সানিসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
বাংলার খবর ডেস্ক : 























