ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

মাধবপুরে আইএফআইসি ব্যাংকের ‘তরুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রবিবার সকালে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজে “তরুণ্যের উৎসব-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে আর্থিক স্বাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আইএফআইসি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আইএফআইসি ব্যাংক চৌমুহনী বাজার উপশাখা ইনচার্জ নাজমুল ইসলাম, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, ব্যাংক কর্মকর্তা সোহানুর রহমান, ব্যবসায়ী কমিটির সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল, প্রভাষক আলাউদ্দিন ও এহসানুল হক প্রমুখ।

বক্তারা আর্থিক জ্ঞান, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, ব্যাংকিং সেবার সুবিধা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩

মাধবপুরে আইএফআইসি ব্যাংকের ‘তরুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫