ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা

মাধবপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার

Oplus_16908288

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলা ডিবির ওসি একেএম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট দেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

ওসি আরও জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জালনোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস

error:

মাধবপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার

আপডেট সময় ১২:১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫