ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন কালবেলার মিঠু দাস জয়

বাংলার খবর ডেস্ক সাহসিকতা ও পেশাগত নিষ্ঠার জন্য জাতীয় স্বীকৃতি পেলেন দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান গণঅভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতা ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মিঠু দাস জয়সহ সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি ফায়জুল হক, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

মিঠু দাস জয় দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময়, বিশেষ করে ২০২৪ সালের ২ আগস্ট পেশাগত দায়িত্বে থাকাকালীন গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। এমন সাহসিকতা ও দায়বদ্ধতার জন্য এর আগেও তিনি একাধিক সম্মাননা পেয়েছেন।

তার এই স্বীকৃতি দেশের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন কালবেলার মিঠু দাস জয়

আপডেট সময় ০৬:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫