ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
হত্যা না আত্মহত্যা—এলাকায় চলছে গুঞ্জন

নবীগঞ্জে রহস্যজনক মৃত্যু: ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত নারী শেফালী বেগম (৩৮) তিন সন্তানের জননী ও বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।

গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শেফালী বেগমকে অচেতন অবস্থায় বিলের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শেফালী বেগমের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন তিনি পারিবারিক অভিমানে আত্মহত্যা করেছেন, আবার কেউ ধারণা করছেন—তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রহস্য তৈরি হয়েছে।

শেফালী বেগমের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “আমরা মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছি।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

হত্যা না আত্মহত্যা—এলাকায় চলছে গুঞ্জন

নবীগঞ্জে রহস্যজনক মৃত্যু: ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫