ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

বুল্লাবাজারে ব্যবসায়ীদের নির্বাচনী উৎসব, প্রচারে ব্যস্ত প্রার্থীরা

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)-এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিন পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাদশা মিয়া
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন টানা দুই মেয়াদের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বাদশা মিয়া (প্রতীক: ছাতা)। এই পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হতে চলেছেন।

সাধারণ সম্পাদক পদে দুই ব্যবসায়ীর হাড্ডাহাড্ডি লড়াই
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ চৌধুরী (প্রতীক: হরিণ) এবং বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই (প্রতীক: মোরগ)।

সাংগঠনিক সম্পাদক পদে তরুণদের লড়াই
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ব্যবসায়ী রবিউল হোসেন রবি (প্রতীক: তালা) এবং আব্দুর রাজ্জাক (প্রতীক: ফুটবল)।

বাজার জুড়ে নির্বাচনী আমেজ
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ও তাদের কর্মীরা বুল্লাবাজারের প্রতিটি অলিগলি, দোকানপাট এবং আশপাশের গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বাজার জুড়ে ঝুলছে ব্যানার-পোস্টার; নির্বাচনী উৎসবের রূপ নিয়েছে পুরো এলাকা।

ভোট গ্রহণ ২৬ জুন, ভোটার ৬৫৬ জন
ব্যকস নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার হালনাগাদ ভোটার তালিকায় মোট ৬৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার। ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তন। নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশের পর্যাপ্ত মোতায়েনের আবেদন জানানো হয়েছে।

ব্যকস নির্বাচন কমিশনের প্রধান কমিশনার ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল বলেন, “নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যা যা দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

বুল্লাবাজারে ব্যবসায়ীদের নির্বাচনী উৎসব, প্রচারে ব্যস্ত প্রার্থীরা

আপডেট সময় ০৮:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫