ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

হবিগঞ্জে রক্তদানের নামে অর্থ বাণিজ্য, ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র জেলা সমন্বয়ক বহিষ্কৃত

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে রক্তদানের মতো মানবিক উদ্যোগকে কলঙ্কিত করলেন ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র জেলা সমন্বয়ক মো. ইফতি খান আদিত্য। অভিযোগ উঠেছে, তিনি সংগঠনের স্বেচ্ছাসেবক পরিচয়ে রোগীর স্বজনদের কাছ থেকে আর্থিক লেনদেনের মাধ্যমে রক্ত বিক্রয় করতেন।

সংগঠনের একাধিক স্বেচ্ছাসেবক অভিযোগ করেন, ইফতি খান আদিত্য রক্তদান কার্যক্রমের সময় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা রোগীর পক্ষ থেকে গ্রহণ করে রক্তদাতার রক্ত তাদের হাতে তুলে দেন। এ সংক্রান্ত ফোনালাপ, ভিডিও ফুটেজসহ একাধিক প্রমাণ সংগঠনের হাতে এসেছে বলেও জানা গেছে।

বিষয়টি প্রমাণিত হওয়ায় ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’ কর্তৃপক্ষ ইতোমধ্যেই ফেসবুক পোস্টের মাধ্যমে ইফতি খান আদিত্যকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবীরা জানান, রক্তদান একটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও মানবিক কাজ, যেখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। ইফতি খান আদিত্যর মতো ব্যক্তির কারণে সমগ্র স্বেচ্ছাসেবী সমাজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাই তার সঙ্গে সামাজিক ও স্বেচ্ছাসেবী যেকোনো কার্যক্রমে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে। স্বেচ্ছাসেবী সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ইফতি খান আদিত্য যেন লাইভে এসে জনসমক্ষে ক্ষমা চান। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

একইসাথে, হবিগঞ্জ জেলা থেকে ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’ সংগঠনের কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হবিগঞ্জ জেলা কমিটি বাতিলের আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

হবিগঞ্জে রক্তদানের নামে অর্থ বাণিজ্য, ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র জেলা সমন্বয়ক বহিষ্কৃত

আপডেট সময় ১০:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫