ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী Logo মাধবপুরে চিকিৎসক সংকটে দুই স্বাস্থ্যকেন্দ্র, মিডওয়াইফ দিয়ে চলছে সেবা Logo হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা কমে এসেছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, চাঞ্চল্য সৃষ্টির জন্য অতিরঞ্জিত মিথ্যা সংবাদই হলুদ সাংবাদিকতা। একসময়ে হলুদ সাংবাদিকতার প্রবণতা অনেক বেশি ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা অনেক কমে এসেছে। তা ইলেকট্রনিক মিডিয়া আসার কারণেই হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে ‌‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, ‘মিডিয়া’ শব্দটি আগে উচ্চারণ হতো না। ইদানীং ‘মিডিয়া’ শব্দ নিয়ে অনেক কিছুই হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হচ্ছে। এটির লাগাম টানার জন্য অনেক আইনও হয়েছে। এই আইন নিয়ে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনটি অনেকবার বদলানো হয়েছে, অনেক মামলা হয়েছে। আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনেক পরিবর্তন হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কথায় নয়, কাজে আমাদের প্রমাণ করতে হবে। প্রেস কাউন্সিলের মূল লক্ষ্য হলো সঠিক তথ্যটা তুলে ধরা। আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই

error:

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা কমে এসেছে

আপডেট সময় ০৬:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫