ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

কমলগঞ্জে যুবকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইন থেকে এক যুবকের হাত পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্বার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলা রেলগেইট এলাকা থেকে মরদেহটি উদ্বার করা হয়।

সকাল সাড়ে ৮ টার দিকে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ইকবালের সাথে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না। পরে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইকবালের পরিবার। রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করা নিখোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

নিহত ইকবাল হোসাইন (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের এলাইচ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইকবাল তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরে কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন তারা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, উদ্বার করা মৃতদেহ থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা; সেটি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

কমলগঞ্জে যুবকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫