ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

শাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রলীগ-সমর্থিত মেডিসিন ক্লাবের সাবেক সভাপতি ডা. সুমিত সাহাকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। পরে তাকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রজনতার হাতে আটক হন তিনি।

থানা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা সুমিত সাহা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা মামলার ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৬ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং ১৫। শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. সুমিত সাহা জুলাইয়ের চার তারিখ মেডিকেলে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত। এ কারণে তিনি অনেক দিন এদিকে আসতেন না। শুক্রবার মেডিকেলের পাশে একদল চিকিৎসকের সাথে বসে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে চিনতে পেরে আটক করে। পরে পুলিশকে জানানো হলে তারা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর কালবেলাকে বলেন, হাসপাতালে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কালকে আদালতে প্রেরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

শাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা

আপডেট সময় ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫