ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

সাবেক আইজিপি মামুন, এমপি জ্যাকবসহ রিমান্ডে ৩

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়াও ভাটারা থানার আরেক মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিনদিনের রিমান্ডে আদেশ দিয়েছেন আদালত।

বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান রাষ্ট্র এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল ১০টায় আসামিদের আদালতে উপস্থিত করা হয়। পরে যাত্রাবাড়ী থানার মামলায় মামুন ও আবুল হোসেনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ভাটারা থানার আরেক মামলায় জ্যাকবের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

এসময় রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের রিমান্ডের আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা যায়, তাদের রিমান্ডে নেয়া এসব মামলা বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ঘটনায় দায়ের করা হয়।

গত ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তা‌র করে পুলিশ। অন্যদিকে ১ অক্টোবর গুলশান থেকে জ্যাকবকে গ্রেপ্তা‌র করা হয়। এছাড়াও গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হোসেনকে গ্রেপ্তা‌র করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা

error:

সাবেক আইজিপি মামুন, এমপি জ্যাকবসহ রিমান্ডে ৩

আপডেট সময় ০২:১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫