ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছি: মির্জা ফখরুল

সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভূরাজনৈতিক কারণে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। এ সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন তিনি।

কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পেছাতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাঁধা আসলে আমাদের রাস্তায় নামতে হবে। একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ-সুবিধা দেয়ার খবর পাচ্ছি। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আমাদের আশাহত করেছে। তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে বলেও মন্তব্য করেন তিনি।

দলটির মহাসচিব আরও বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিএনপি সবসময় বাংলাদেশপন্থী। কিন্তু দলটির জনপ্রিয়তা কমাতে এবং হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এ সময় সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫