
বাংলার খবর ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি চলবে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ সময় দেশজুড়ে সমাবেশ, মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আরও পড়ুন: মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি, মহাসড়কে বিক্ষোভ মিছিল
সংবাদ সম্মেলনে যা বললেন গোলাম পরওয়ার
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, এ ঘোষণা ঘিরে দলটির লোকজনের সহিংসতা এবং গণভোটের রায় কার্যকর না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →তাঁর ভাষ্য, বৃহস্পতিবারও দেশের ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে এবং দুজন নিহত হয়েছেন।
জামায়াতের নেতাকর্মীদের দোকান ও বাসাবাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য দরকার।
তবে সরকার গণভোটের রায় মানছে না বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাও মাঠেই আছি।’
তিনি জানান, জামায়াতের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস পথে; গাড়ি পোড়ানো বা সহিংসতা তাদের পথ নয়।
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি
- ২১ নভেম্বর: বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকায় সমাবেশ ও মিছিল।
- ২৫ নভেম্বর: ঢাকা ছাড়া ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল; নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মহিলা বিভাগের মানববন্ধন।
- ২৬ নভেম্বর: জেলা সদরে সমাবেশ ও মিছিল।
- ২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি দিবসে ঢাকায় আলোচনা সভা।
- ৩০ নভেম্বর: দেশজুড়ে উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।
- ২ ডিসেম্বর: পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে ঢাকায় আলোচনা সভা।
- ৬, ৯ ও ১০ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস, দুর্নীতিবিরোধী দিবস ও মানবাধিকার দিবসে ঢাকায় আলোচনা সভা।
- ১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
- ১৪ ও ১৫ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।
- ১৬ ডিসেম্বর: রাজধানীসহ সারা দেশে ‘বিজয় র্যালি’।
- ১৯ ডিসেম্বর: শরীফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
- ২০, ২১ ও ২৩ ডিসেম্বর: চিকিৎসক, প্রকৌশলী ও মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
- ২৬–৩১ ডিসেম্বর: দেশজুড়ে রক্তদান, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা।
বাংলার খবর ডেস্ক : 






















