ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি Logo সিলেটে ৫ হাজার ১০৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প, ফেব্রুয়ারিতে চালু হতে পারে নতুন ট্রেন Logo গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার Logo মাধবপুরে বেদে পল্লীর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Logo অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে মাধবপুরে বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা Logo মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ Logo দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী Logo শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি Logo টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় মামুন, ঘটনার পর স্ত্রী পলাতক থাকার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামী মামুন মিয়াকে (৩২) খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী মমতা বেগমের (২৫) বিরুদ্ধে। গুরুতর আহত মামুন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

মামুনের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে মামুন গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান বলে পরিবারের দাবি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের গুরুতর আহত অবস্থার ছবি প্রকাশ করে তাঁর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি

error:

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৫:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬