ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

আন্দিউড়া-নোয়াহাটি এলজিইডি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ আন্দিউড়া-নোয়াহাটি এলজিইডি সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কয়েকটি স্থানে যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয়রা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ।

তাদের দাবি, দ্রুত আন্দিউড়া-নোয়াহাটি এলজিইডি সড়কের সংস্কারকাজ শুরু না হলে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হবে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এলাকাবাসীর মতে, এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় জনস্বার্থে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাউন নবী বলেন, “এগুলো ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বরাদ্দ দেওয়া আছে। এছাড়া আমার কাছে এ বিষয়ে আর কোনো তথ্য নেই।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

আন্দিউড়া-নোয়াহাটি এলজিইডি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

আপডেট সময় ০১:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬