ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল Logo আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ায় স্বস্তি Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ করেসপনডেন্ট,

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ব্রাজিল ২-০ গোলে হেরে গেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দিলেও বুধবার সকালে আবারও খেলা নিয়ে দুই পক্ষ তর্কে জড়ায়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘাতের ঘটনায় দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল

error:

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৭:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬