ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

আবু জাহের, বাংলার খবর মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এই সফরকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু সশরীরে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা ও সমর্থন বৃদ্ধির প্রতিফলন।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

ঐতিহাসিক এই অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ ১৩টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে তারেক রহমান বিজয়ী হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন ড. মোহাম্মদ মুইজ্জু।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

আপডেট সময় ০৬:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬