ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে মাধবপুরে শুরু হলো ‘ভোটের গাড়ি’ কর্মসূচি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বাড়ানো এবং অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুরু হয়েছে বিশেষ প্রচারণা কর্মসূচি ‘ভোটের গাড়ি’। শনিবার বিকেলে মাধবপুর বাজারে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতেই সরকার অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোটের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, আসন্ন গণভোটে মোট চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি প্রশ্নে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো জুলাই সনদে উল্লিখিত প্রস্তাবনার আলোকে পরিচালনার প্রস্তাব রয়েছে। ইউএনও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা এই সনদ বাস্তবায়নে কাজ করবে—এমন প্রত্যাশাই জনগণের।

তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্কুল-কলেজের নতুন ভোটারদের মাঝেও ভোটাধিকার, গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রশাসন কাজ করছে। এ ক্ষেত্রে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোর্শেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ দুলাল।

উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ দুলাল বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, গণভোটের পদ্ধতি এবং পোস্টাল ভোট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তাও প্রচার করা হয়। সন্ধ্যায় শীত উপেক্ষা করে মাধবপুর বাজারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় সাধারণ মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে মাধবপুরে শুরু হলো ‘ভোটের গাড়ি’ কর্মসূচি

আপডেট সময় ০৯:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫