ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

বাংলার খবর সংবাদ প্রকাশের পর বুল্লা বাজারে সার ডিলারকে মোবাইল কোর্টের জরিমানা

বাংলার খবর ডেস্ক
বাংলার খবর–এ সংবাদ প্রকাশের পর দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। মাধবপুর উপজেলার বুল্লা বাজারে সারের অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স ফায়েজ ট্রেডার্সকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সজীব সরকারের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়—মেসার্স ফায়েজ ট্রেডার্স নিয়ম অনুযায়ী কৃষকদের বিক্রয় রশিদ প্রদান করছিল না। রশিদ প্রদান না করা এবং বিক্রয়স্বচ্ছতার ঘাটতিকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করে দোকানটিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানটি খুচরা সার ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব জীবন ফকির, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, *“কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোনো ডিলার সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”*

তিনি আরও জানান, কৃষি উপকরণের মূল্য স্থিতিশীল রাখা এবং ন্যায্য বাজার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

error:

বাংলার খবর সংবাদ প্রকাশের পর বুল্লা বাজারে সার ডিলারকে মোবাইল কোর্টের জরিমানা

আপডেট সময় ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫