ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

লাখাই: নির্মাণের ২ মাসেই বেহাল, পুবেরহাটির পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক!

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি

লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুবেরহাটির নয়া বাড়ির গল্লার তালেবের সংলগ্ন পাকা রাস্তাটি নির্মাণের দুই মাস না যেতেই বেহাল অবস্থায় পৌঁছেছে। নিম্নমানের নির্মাণ কাজ এবং সঠিক তদারকির অভাবকে এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। দৈনিক হাজারো মানুষের চলাচলের এ গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে রাস্তাটি পাকা করা হয়েছিল। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র দুই মাস পর থেকেই বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “রাস্তাটি নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে। কাজ চলাকালীনও মান নিয়ে প্রশ্ন তোলা হলেও কোনো গুরুত্ব দেয়নি ঠিকাদার। সঠিক তদারকির অভাবে দায়সারা কাজ করে চলে গেছে। এর ফলে এখন এলাকায় মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।”

রাস্তাটি ভেঙে যাওয়ার পর থেকে এখনও কোনো সরকারি সংস্কার কাজ শুরু হয়নি। বর্ষা ও অন্যান্য সময়ে কাদা–জল পেরিয়ে মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই দুর্ভোগ লাঘবে এলাকার মানুষ নিজেরাই উদ্যোগ নিয়েছেন।

গ্রামের ফান্ড থেকে টাকা তুলে স্থানীয়রা রাস্তার ভাঙা অংশগুলোতে মাটি ফেলে কোনোমতে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে নিজেরাই ব্যবস্থা নিতে হচ্ছে।

হাজারো মানুষ এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, কর্মস্থল, হাট–বাজারসহ জরুরি কাজে প্রতিদিন যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে রোগী বহন, জরুরি চলাচল এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

জনদুর্ভোগ কমাতে স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা—রাস্তা পুনর্নির্মাণ করে মানসম্মত কাজ নিশ্চিত করা হবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় রয়েছে পুবেরহাটির নয়া বাড়ির গল্লার তালেবের সংলগ্ন এলাকার ভুক্তভোগী জনগণ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

error:

লাখাই: নির্মাণের ২ মাসেই বেহাল, পুবেরহাটির পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক!

আপডেট সময় ১০:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫