
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের তরুণবান্ধব উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে নোয়াপাড়া ইটাখোলা সাহেব বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দ শাফকাত আহমেদ। তিনি বলেন, “তরুণদের দক্ষতা ও সঠিক দিকনির্দেশনাই সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি। তরুণরা যদি আধুনিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ ও উপযুক্ত পরিবেশ পায়, তাহলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “একটি জাতির উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ভবিষ্যতধর্মী শিক্ষা নিশ্চিত করতে পারলে উন্নয়নের বড় পথ তৈরি হবে। আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের তরুণবান্ধব চিন্তা আগামী প্রজন্মকে নতুন দিক দেখাবে।”
তরুণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন— রায়হান আহমেদ সম্রাট, এমদাদ মিয়া, এনাম মিয়া, তৌহিদুল ইসলাম, সুমন মিয়াসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম সিয়াম।
বাংলার খবর ডেস্ক : 




















