ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে নাশকতা ঠেকাতে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

বাংলার খবর ডেস্ক:

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির মাধ্যমে নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বুধবার রাতে অভিযান পরিচালনা করেন।

রাত ৮টার দিকে মাধবপুর থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে তিনি শহরের বিভিন্ন স্থানে খোলা বোতলে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান চালান। এ সময় অনুমোদনবিহীনভাবে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে দুই ব্যবসায়ী—অজিত পাল ও ধীরেন্দ্র ঘোষকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতল, প্লাস্টিকের জার ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।

ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “বাজারে খোলা বোতলে তেল বিক্রির কারণে অসাধু ব্যক্তিরা সহজেই তা ব্যবহার করে নাশকতা ঘটাতে পারে, যা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তাই এই ধরনের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং নিয়মিত নজরদারি চলবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক অস্থিরতার সময় কেউ যাতে জ্বালানি তেল ব্যবহার করে নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে আছে। নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

এদিকে মাধবপুর থানা পুলিশ ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছে। স্থানীয় চৌকিদারদের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি রেলপথ, ঢাকা–সিলেট মহাসড়ক, ট্রেন স্টেশন, ব্রিজ-কালভার্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা বলেন, “হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে আমরা সার্বক্ষণিক মাঠে আছি। প্রতিটি পুলিশ সদস্য দায়িত্বশীলভাবে কাজ করছে যাতে এলাকায় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত মাধবপুরে কোনো ধরনের নাশকতা বা অপ্রিয় ঘটনা ঘটেনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, খোলা বোতলে তেল বিক্রি বন্ধ হওয়ায় সম্ভাব্য অগ্নিকাণ্ড বা নাশকতার ঝুঁকি অনেক কমে গেছে। পাশাপাশি পুলিশের টহল কার্যক্রম জোরদার থাকায় জননিরাপত্তা আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে নাশকতা ঠেকাতে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

আপডেট সময় ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫