ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা

বাংলার খবর ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে তিনি ভোটার স্থানান্তরের আবেদন করেন। এ সময় তিনি বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ঢাকায় থেকেই নির্বাচন করব, তাই নিজের ভোটও ঢাকায় নিয়ে এলাম, যাতে ভোটটা অপচয় না হয়। আমি আগে ভোটার হয়েছি, কিন্তু ২০১৮ ও ২০২৪ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।’

আসিফ মাহমুদ জানান, সরকারের পদ থেকে পদত্যাগের পরই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেবেন। তবে কবে নাগাদ পদত্যাগ করবেন, সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সূত্র জানায়, ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এখন পর্যন্ত বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারের নাম ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১০ আসনে নির্বাচনের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কোথা থেকে করব, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকেই করব, ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। আমার কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখল কি না, সেটি আমার দেখার বিষয় নয়। সিদ্ধান্ত নেব আমি নিজেই।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা

আপডেট সময় ০৬:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫