ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী

বাংলার খবর ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে চলছে সংস্কার কাজ। ভেতরে সংস্কারের পাশাপাশি বাইরে নতুন রঙ করা হয়েছে। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনি ঘিরে রাখা হয়েছে পুরো বাড়িটি।

অন্যদিকে দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে পূর্ণাঙ্গ সংস্কার কাজ ও নিরাপত্তা জোরদারের প্রস্তুতি।

চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী আকবর সময় সংবাদকে জানান, “ডিসেম্বরের প্রথম সপ্তাহে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।”

তিনি আরও বলেন, “বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থা ও দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে তারেক রহমানের নিরাপত্তা জোরদার করা হবে। আমরা সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সহযোগিতা আশা করছি।”

দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনের কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন শেষে ওমরাহ পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

উল্লেখ্য, গত মাসে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই অস্ত্রের লাইসেন্সও সম্পন্ন হবে বলে জানিয়েছেন ফজলে এলাহী আকবর।

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী

আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫