ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার Logo লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

মাধবপুরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের চাচাতো ভাই চালন মিয়া জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত আশিক মিয়া (১৮), রাজনগর গ্রামের আব্দুর আলীমের ছেলে, তিনি প্রতিবেশী ওই শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভবনে ধর্ষণ করেন।

রাতে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

মনতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফেরদৌস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
> “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ডাক্তারি প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হোসেন জানান,
> “ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ভয়-আতঙ্কে রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিক মিয়া পলাতক। ভিকটিমের পরিবার থানায় মামলা প্রস্তুত করছে।”

মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

error:

মাধবপুরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক

আপডেট সময় ০৬:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫