ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে ভাতিজিকে অচেতন করে ধর্ষণ, র‌্যাবের হাতে খালু গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুরে ভাতিজিকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় আসামি জাবেদ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার রাতে নোয়াপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে উপজেলার মোড়াপাড়া এলাকায় ভিকটিমের বাড়িতে অবস্থানকালে খালু জাবেদ মিয়া কৌশলে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভাতিজিকে পান করান। কিছুক্ষণের মধ্যেই ভিকটিম অচেতন হয়ে পড়লে, সেই সুযোগে সে ঘৃণ্য অপরাধ সংঘটিত করে পালিয়ে যায়।

পরদিন ভিকটিম সুস্থ হলে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে এবং পরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, মামলার পর থেকে পলাতক থাকা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে ভাতিজিকে অচেতন করে ধর্ষণ, র‌্যাবের হাতে খালু গ্রেফতার

আপডেট সময় ০২:২১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫