ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল

বাংলার খবর ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কুকে ডেকে পাঠিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে মির্জা ফখরুলের বাসায় সাক্কুকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে দুজনের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাক্কু কুমিল্লা-৬ (সদর) আসনের রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন বলে জানা গেছে।

পরে বিকেলে মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, “আমি কুমিল্লার আদি লোক, আদি বিএনপি। এখন যারা সবুজ সংকেত পেয়েছেন বলে মাঠে হইচই করছেন, তারা বিএনপিতে আমার জুনিয়র। আগামী নির্বাচনে সদর আসনের সঠিক চিত্র কী হতে পারে, তা মহাসচিবকে জানিয়েছি। এছাড়াও কুমিল্লার নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে।”

এর আগে ২০২২ সালের মে মাসে বিএনপি থেকে মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। তবে এরপরও তিনি দলীয় কর্মসূচিগুলোতে সক্রিয় রয়েছেন। কুমিল্লার ভোটের রাজনীতিতে সাক্কু এখনো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল

আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫