ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে চা বাগান ম্যানেজার বাংলোতে হামলা, দরজা ভাঙচুর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে ম্যানেজারের বাংলোতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাগান সভাপতি অনিল ভুমিজ ও সেক্রেটারি সমীর কর্মকারের নেতৃত্বে একদল উশৃঙ্খল শ্রমিক হঠাৎ ম্যানেজারের বাংলোতে হামলা চালায়। এ সময় তারা বাংলোর দুটি দরজা ভাঙচুর করে এবং ম্যানেজারকে আঘাতের চেষ্টা চালায়। ম্যানেজার কোনোমতে প্রাণে রক্ষা পান।

ম্যানেজার শামসুল হক ভূঁইয়া জানান, সম্প্রতি বাগানে শৃঙ্খলা বজায় রাখতে তিনি কঠোর অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু শ্রমিক নেতা সাধারণ শ্রমিকদের উসকে দেয়। তাদের নেতৃত্বে শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাংলোর সামনে অবস্থান নেয় এবং দুপুরের দিকে দলবদ্ধ হয়ে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, “বিনা কারণে কিছু শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নিয়মশৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে তারা ক্ষিপ্ত হয় এবং আজ প্রাণনাশের চেষ্টা করে।”

এদিকে, ঘটনার পর বাগানের মালিকপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার থেকে বাগান লেঅফ (ছুটি) ঘোষণা করেছে। পুরো এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

বাগান সভাপতি অনিল ভুমিজ বলেন, “ম্যানেজারের ওপর আমরা কোনো হামলা করিনি। সাধারণ শ্রমিকরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে শনিবার কর্মবিরতি পালন করেছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে চা বাগান ম্যানেজার বাংলোতে হামলা, দরজা ভাঙচুর

আপডেট সময় ০৮:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫