ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

হবিগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থীর গাড়িতে ইট নিক্ষেপ

বাংলার খবর ডেস্কঃ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলিছুর রহমানের গাড়িতে ইট নিক্ষেপ করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মাওলানা মুখলিছুর রহমান রাজাপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠক চলাকালীন অজ্ঞাত দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ির কাচ ভেঙে ফেলে।

বহরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাহিদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”

মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

হবিগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থীর গাড়িতে ইট নিক্ষেপ

আপডেট সময় ১০:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫