ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ করেছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করবে। খবর পেয়ে সাতছড়ি বিওপি’র একটি বিশেষ টহলদল গত ১৭ অক্টোবর বিকালে ১৬ নং চা বাগান এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে ভোর ৫টার দিকে টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

অপরদিকে, ১৮ অক্টোবর রাত ১২টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র টহলদল সীমান্ত সংলগ্ন টিলাগাঁও এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করে। এসব পণ্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় রেখে যায় চোরাকারবারীরা।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো এই দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এসব অভিযানের মাধ্যমে শুধু অপরাধীদেরই রুখে দেওয়া হচ্ছে না, বরং জনগণের মধ্যেও স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। বিজিবির প্রতিটি অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বিজিবির সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস অফিস শ্রীমঙ্গল হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ

আপডেট সময় ০২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫