
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা জীবন দাশ স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল রহমান। গত রবিবার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে তিনি আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্ম ত্যাগ করেন।
মোহাম্মদ আব্দুল রহমান জানান, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী অধ্যয়ন এবং আশেপাশের মুসলমানদের আচার-আচরণ দেখে তিনি ইসলাম সম্পর্কে গভীরভাবে অনুপ্রাণিত হন। মনে-প্রাণে তিনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তি ও সত্যের ধর্ম।
শুক্রবার জুমার নামাজের পর নবীগঞ্জের আল করিম জামে মসজিদের আলেম-উলামাদের সামনে তিনি পবিত্র কলিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তাকে ইসলামের পথে স্বাগত জানান এবং আল্লাহর রহমত কামনা করেন।
ধর্মীয় নেতৃবৃন্দসহ স্থানীয় মুসলিম সমাজ মোহাম্মদ আব্দুল রহমানকে ইসলামে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করেছেন।
বাংলার খবর ডেস্ক : 
















