ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

লাখাই বামৈ ভূমি অফিসে দেরিতে আসেন কর্মকর্তা-কর্মচারীরা অবসরপ্রাপ্ত পিয়নকে কাজ করতে দেখে স্থানীয়দের ক্ষোভ

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ভূমি অফিসে তহশীলদার ও অফিস সহায়কের নিয়মিত দেরিতে আসা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায়ও অফিসে তাদের অনুপস্থিতি দেখা যায়। এসময় অবসরপ্রাপ্ত পিয়নকে অফিসের কাজ করতে দেখে স্থানীয়রা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় অফিসে দায়িত্বে থাকা তহশীলদার কৃপেস চন্দ্র গোপ এবং অফিস সহায়ক জামাল মিয়া অনুপস্থিত ছিলেন। তাদের জায়গায় কাজ করতে দেখা যায় অবসরপ্রাপ্ত পিয়ন গিয়াস উদ্দিন মিয়াকে। প্রশ্ন উঠেছে—অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি কীভাবে সরকারি অফিসের কাজ করতে পারেন।

ঘটনার সময় উপস্থিত এক স্থানীয় গণমাধ্যমকর্মী এ দৃশ্য ফেসবুক লাইভে তুলে ধরেন। তিনি বলেন, “এটি একদিনের ঘটনা নয়, প্রায় প্রতিদিনই কর্মকর্তারা দেরিতে অফিসে আসেন।”

এ বিষয়ে তহশীলদার কৃপেস চন্দ্র গোপ জানান, তিনি সাড়ে দশটার পর অফিসে এসেছেন। অবসরপ্রাপ্ত পিয়ন সম্পর্কে তিনি বলেন, “গিয়াস উদ্দিন মাঝে মাঝে অফিসের কাজে সহযোগিতা করেন।”

এ প্রসঙ্গে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নওয়াজ বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

লাখাই বামৈ ভূমি অফিসে দেরিতে আসেন কর্মকর্তা-কর্মচারীরা অবসরপ্রাপ্ত পিয়নকে কাজ করতে দেখে স্থানীয়দের ক্ষোভ

আপডেট সময় ১০:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫