
জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল। এর আগেই একসঙ্গে পদত্যাগ করেছেন দলের স্থানীয় পাঁচ শীর্ষ নেতা।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলহাজ জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক ও মো. এনামুল হক সেলিম। তারা স্বেচ্ছায় জেলা বিএনপির পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তাদের পদত্যাগপত্র কেন্দ্রীয় বিএনপি গ্রহণ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেই পাঁচ শীর্ষ নেতার পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
















