ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা
২৪ ঘণ্টার অভিযানে ৫৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

মাদকের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবির যুদ্ধ ঘোষণা

হামিদুর রহমান, মাধবপুর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একদিনের বিশেষ অভিযানে ভারতীয় মদ, বিয়ার, কসমেটিকস, বাসমতি চাল, ফুচকাসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। যার সম্মিলিত সিজার মূল্য প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৬ আগস্ট) হবিগঞ্জের চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে ভারতীয় কসমেটিকসে ভরা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এর সিজার মূল্য প্রায় ৫৩ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।

এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির টহল দল ১১ ক্যান ভারতীয় বিয়ার উদ্ধার করে। এসবের সিজার মূল্য প্রায় ৪৪ হাজার ৭৫০ টাকা।

অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও কাকমারাছড়া বিওপির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় মদ, ফুচকা ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়। যার সিজার মূল্য ৮৮ হাজার ৩০০ টাকা।

অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“আমরা সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত করতে বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমরা কার্যত যুদ্ধ ঘোষণা করেছি। দেশ ও যুবসমাজকে রক্ষায় মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।”

জব্দকৃত সকল মাদক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক, ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য ও যানবাহন জব্দ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

২৪ ঘণ্টার অভিযানে ৫৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

মাদকের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবির যুদ্ধ ঘোষণা

আপডেট সময় ০২:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫