ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

শেরপুর সীমান্তে মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি বিশেষ অভিযানে মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে। সোমবার ২৫ আগস্ট ২০২৫ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নকশী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১০৪/৯-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে কালীমন্দির নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ২ মানব পাচারকারী ও ৫ অবৈধ অনুপ্রবেশকারী। এদের মধ্যে ৩ জন নারী, ১ শিশু ও ৩ জন পুরুষ।

আটক মানব পাচারকারীরা হলেন, রমজান আলী (২৪), পিতা নুরুল ইসলাম, গ্রাম বরুঙ্গা, নালিতাবাড়ী, শেরপুর। রাসেল মিয়া (১৬), পিতা আসমত আলী, গ্রাম বরুঙ্গা, নালিতাবাড়ী, শেরপুর।

আটক অনুপ্রবেশকারীরা হলেন, শামীম শেখ (২৩), পিতা মেলদার শেখ, গ্রাম বোমভাঘ, কালিয়া, নড়াইল। আফসানা খানম (২২), পিতা হায়দার গাজী, গ্রাম বোমভাঘ, কালিয়া, নড়াইল। রুমা বেগম (৩২), পিতা মৃত মনির হোসেন, গ্রাম কুলসুর, কালিয়া, নড়াইল। মিলিনা বিশ্বাস (২৮), স্বামী মৃত উজ্জ্বল বিশ্বাস, গ্রাম কুলসুর, কালিয়া, নড়াইল। কাসেম বিশ্বাস (৩), পিতা মৃত উজ্জ্বল বিশ্বাস, গ্রাম কুলসুর, কালিয়া, নড়াইল।

৩৯ বিজিবি জানান, আটক মানব পাচারকারীরা ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট রাতে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সুযোগ করে দেয়। তবে ভারতীয় পুলিশের বিশেষ অভিযানে অনুপ্রবেশকারীরা নিরাপত্তাহীনতায় পড়ে পুনরায় পাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফিরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে। পরে মানব পাচারে জড়িত দুই জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করে দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারীরা স্বীকার করেছে যে, বাংলাদেশি ও ভারতীয় একাধিক ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তাদের শনাক্তে কাজ শুরু করেছে।

ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

শেরপুর সীমান্তে মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫