
পারভেজ হাসান লাখাই থেকে:
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পালকী এক্সপ্রেস বাস খাদে পড়ে গেলে হেলপার ও একজন পথচারীসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মোড়াকরি হাজী বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘পালকী এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৫৯) নামের বাসটি যাত্রীবিহীন অবস্থায় লাখাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মোড়াকরি হাজী বাড়ি সন্নিকটে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত হন বাসের হেলপার, লাখাই উপজেলার কাশিমপুর গ্রামের আমিনুল ইসলাম (২৯) এবং মোড়াকরি গ্রামের পথচারী সাদিয়া আক্তার (১৬)। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলেই পড়ে থাকে। লাখাই থানার এসআই মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলার খবর ডেস্ক : 
















