ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বীজনা নদী থেকে মোঃ রিহান (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নদীতে পড়ে যায় রিহান। সকাল ৮টা থেকে নিখোঁজ থাকার পর স্বজনরা দিনভর খোঁজাখুঁজি চালান। পরে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মা-বাবা ও পরিবারের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫