ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: বাহুবলে সাংবাদিকদের মানববন্ধন

Oplus_16777216

হাবিবুর রহমান নোমানঃ বাহুবল প্রতিনিধি
গাজীপুরে প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাহুবলে কর্মরত সাংবাদিকরা।

রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় বাহুবল উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সংবাদকর্মীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। তাঁরা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(দৈনিক ইত্তেফাক প্রতিনিধি) সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং (দৈনিক ইনকিলাব প্রতিনিধি) হাবিবুর রহমান নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—
(দৈনিক আমাদের সময় প্রতিনিধি) আঃ আওয়াল তহবিলদার সবুজ, (দৈনিক যুগান্তর প্রতিনিধি) সিদ্দিকুর রহমান মাসুম, (দৈনিক যায়যায়কাল প্রতিনিধি) মিয়া মোঃ সিজিল, (দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধি) সালেহ আহমেদ আবিদ, (দৈনিক কালবেলা প্রতিনিধি) টিপু সুলতান, (দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি) সাব্বির হোসেন, (দৈনিক আমার সংবাদ প্রতিনিধি) জুবায়ের আহমেদ, (দৈনিক খোলাকাগজ প্রতিনিধি) সাদিকুর রহমান, (দৈনিক সকালের সময় প্রতিনিধি) সোহানুর রহমান, (হবিগঞ্জ সমাচার প্রতিনিধি) রাজু সরকার সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজ কোনোভাবেই এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেবে না। যদি দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: বাহুবলে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫