ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মামলা হামলার কারণে বিএনপির কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
আমাদের প্রতিটি ইউনিয়নের তৃণমূলের নিরীহ নেতাদের নামে বিএনপি করার অপরাধে মামলা হামলা দেয়া হয়েছে। আমরা বিগত ১৬ বছর কোন নেতার বাড়িতে গিয়ে বসতে পারতাম না। যার বাড়িতে বসে পানি খাইতাম তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়া হতো। এখন এসব হয়রানি নাই। কাজেই নিজেদের মধ্যে কোন বিবেধ করে দলের ও নিজেদের ক্ষতি না করে ঐক্যবদ্ধ থাকুন। নির্যাতিতরাই দলে মূল্যায়িত হবেন। ৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার তিনটি ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা সভা ও কর্মী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এ কথা বলেন।

শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, গোশাইপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মাষ্টার, শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দারাব উদ্দিন সরকার রেজা, তাতীহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল হোসেন নেদা, গোশাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান, শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. আবু তাহের, তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির সোহেল প্রমুখ।

এছাড়াও সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন শ্রীবরদী সদর, গরজরিপা, গোসাইপুর ও তাতিহাটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রধান অতিথি তাৎক্ষণিক নানা নির্দেশনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

error:

মামলা হামলার কারণে বিএনপির কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

আপডেট সময় ০৮:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫