ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

বাংলার খবর ডেস্ক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জঙ্গলে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ি বনের পাশে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে মধুটিলা রেঞ্জের কর্মকর্তা মো. দেওয়ান আলীর নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কৃষকরা হাতির আক্রমণ ঠেকাতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। শুক্রবার রাতে ৮-১০টি হাতির একটি দল খাবারের সন্ধানে এলাকায় আসে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা পড়ে।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা হাতিটির নমুনা সংগ্রহ করেছেন এবং ময়নাতদন্ত শেষে মৃতদেহ মাটিচাপা দেওয়া হবে। মৃত হাতিটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর বলে জানিয়েছেন বন কর্মকর্তা দেওয়ান আলী।

এর আগে গত ১০ জুন একই এলাকায় আরেকটি হাতিশাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

error:

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

আপডেট সময় ০৪:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫